Sunday, December 18, 2016

এডেনে আত্মঘাতী বোমা হামলা অন্তত ৩০ সৈন্য নিহত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় নগরী এডেনে রোববার এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ ইয়েমেনী সৈন্য নিহত হয়েছে। হামলাকারী সৈন্যদের একটি জমায়েতে গিয়ে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। দেশটির কর্মকর্তা ও চিকিৎসাকর্মীরা একথা জানান।
এডেনের উত্তর-পূর্বাঞ্চলে সৈন্যদের একটি ঘাঁটিতে এ হামলা চালানো হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
সৈন্যরা তাদের বেতন নেয়ার জন্য জমায়েত হলে সেখানে এ হামলা চালানো হয়।
এই ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছে।
>>>বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

No comments:

Post a Comment