Wednesday, December 21, 2016

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে এ পরীক্ষা নেয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এ পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষার বিস্তারিত সূচি এবং আসন বিন্যাস পরে প্রকাশ করা হবে। মঙ্গলবাল সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে চলতি বছর ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৩০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ চাকরিপ্রার্থী অংশ নেন। তাদের মধ্যে ৮ হাজার ৫২৩ জনকে লিখিত পরীক্ষার যোগ্য ঘোষণা করে ১ নভেম্বর প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারির ফল প্রকাশের প্রায় ২ মাস পর লিখিত পরীক্ষার এ ঘোষণা এলো। লিখিত পরীক্ষায় যায়া উত্তীর্ণ হবেন, সরকারি চাকরি পাওয়ার জন্য তাদের সর্বশেষ ভাইভার মুখোমুখি হতে হবে।

No comments:

Post a Comment