![]() |
| দুরন্ত বাংলাদেশ অনুষ্ঠান নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন যুগান্তর ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম। যুগান্তর |
বিজয়ের
৪৬ বছরে পদার্পণ উপলক্ষে যমুনা টেলিভিশনের এবারের বিশেষ আয়োজন ‘বিজয় উৎসব
৪৬’-‘দুরন্ত বাংলাদেশ’। ঐতিহাসিক আহসান মঞ্জিল থেকে আজ রাত ১১টায় এ
অনুষ্ঠান সম্প্রচার শুরু হবে। চলবে রাত ১টা পর্যন্ত। এর মাধ্যমে দুরন্ত সব
মানুষের অসাধারণ অর্জনের গল্প জানিয়ে দেয়া হবে বিশ্ববাসীকে।
কলেজ-বিশ্ববিদ্যালয় পড়–য়া প্রায় এক হাজার শিক্ষার্থী ও সাধারণ নাগরিকের
অংশগ্রহণে দুই ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে যমুনা
টেলিভিশন, রেডিও টুডে এবং ফেসবুক।
এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক
যুগান্তর। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে যমুনা টেলিভিশন ভবনে এক সংবাদ সম্মেলনের
আয়োজন করা হয়। এতে ‘বিজয় উৎসব ৪৬’- ‘দুরন্ত বাংলাদেশ’ অনুষ্ঠানের বিভিন্ন
দিক তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের
ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, যমুনা টেলিভিশনের হেড অব প্রোগ্রাম সুপন
রায়, রেডিও টুডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল হক, যমুনা গ্রুপের পরিচালক ড.
মোহাম্মদ আলমগীর আলম ও যমুনা টিভির প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ। দৈনিক
যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম বলেন, ‘দুরন্ত বাংলাদেশ কেবল
একটি অনুষ্ঠান নয়, এটি একটি অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি একটি
ভিশন। এ ভিশন বাস্তবায়নে এগিয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, বাংলাদেশ অপার
সম্ভাবনার দেশ। কী নেই এ দেশে। এ সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে। দেশের
এক-তৃতীয়াংশ মানুষই তরুণ। এদের কাজে লাগাতে হবে। এজন্য থাকতে হবে স্বল্প ও
দীর্ঘমেয়াদি পরিকল্পনা। যমুনা টেলিভিশনের হেড অব প্রোগ্রাম সুপন রায় বলেন,
বিজয়ের ৪৫ বছর পার করে আমরা ৪৬ বছরে পা দিতে যাচ্ছি। এ মুহূর্তটিকে রাঙিয়ে
দিতে আমরা সম্মিলিতভাবে বিজয়ের উৎসবে মিলিত হতে যাচ্ছি।
তিনি আরও বলেন,
অসংখ্য সীমাবদ্ধতার মধ্যেও অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। এ
বিষয়টি নিয়েই এ আয়োজন। এতে সাধারণ মানুষের উদ্ভাবনী সব অর্জন তুলে ধরা হবে।
যমুনা গ্রুপের পরিচালক ড. মোহাম্মদ আলমগীর আলম বলেন, সাধারণ টেলিভিশন
চ্যানেলগুলো বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে। তবে দর্শকদের নিয়ে এ ধরনের
প্রোগ্রাম একেবারেই আলাদা। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্ম এদেশের
হাজার বছরের ঐতিহ্য এবং উদ্ভাবনী সব অর্জন দেখতে পাবে।

No comments:
Post a Comment