বিতর্কিত
বক্তব্যের জন্য পরিচিত ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে আবারও
গালির তুবড়ি ছুটিয়েছেন। অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন জাতিসংঘের মানবাধিকার
বিষয়ক প্রধানকে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রাদ
আল-হুসেইনের প্রতি দুতের্তের বিষোদগার, ‘তুমি জাতিসংঘে আছ, তুমি কূটনীতি
বোঝ না।
জাতিসংঘের একজন কর্মচারী হিসেবে কীভাবে ব্যবহার করতে হয় তুমি জান
না। বেশ্যাপুত্র, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পার না।’ খবর নিউইয়র্ক
টাইমসের

No comments:
Post a Comment