Saturday, December 3, 2016

সেই দুতের্তেকে হোয়াইট হাউজে আমন্ত্রণ!

কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের সাপে-নেউলে অবস্থা ছিল। একজন আরেকজনকে বাজেভাবে আক্রমণের পাশাপাশি সমালোচনায় মুখর হয়েছেন দু'জনেই। তবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদায়ী প্রেসিডেন্ট ওবামাকে 'পতিতাপুত্র' বলে গালি দেয়া দুতের্তেকেই হোয়াইট হাইজে আমন্ত্রণ জানিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। দুতের্তেকে ট্রাম্পের আমন্ত্রণের বিষয়টি শুক্রবার গণমাধ্যমের সামনে আনেন দুতের্তের ঘনিষ্ঠ সহযোগী ক্রিস্টোফার গো।
তিনি জানান, দুই নেতার মধ্যে ‘খুবই আন্তরিক ও প্রাণবন্ত’ ফোনালাপ হয়েছে। প্রায় সাত মিনিট তারা কথা বলেন। আলাপকালে দুতের্তেকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান ট্রাম্প। অপরদিকে, দুতের্তে ট্রাম্পকে আগামী বছর আসিয়ান সম্মেলনে ফিলিপাইনে যাওয়ার আমন্ত্রণ জানান। ট্রাম্প শিবির থেকে দুই নেতার কথোপকথনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর বিষয়ে কিছু জানানো হয়নি। এদিকে বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে খারাপ আচরণ করা ব্যক্তিকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়ে বেশ সমালোচনার সৃষ্টি করেছেন ট্রাম্প। বিরোধীরা বলছে, দুই নেতাকে একই কাতারের বলে মন্তব্য করেছেন। এছাড়া দু'জনেই বিতর্কিত মন্তব্য এবং ঔদ্ধত্বপূর্ণ আচরণের জন্য সমালোচিত।

No comments:

Post a Comment