Monday, December 26, 2016

৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

নয় ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আবার ফেরি চলাচল হয়েছে। কুয়াশার কারণে রোববার রাত সাড়ে ১২টায় বন্ধ হওয়ার পর সোমবার সকাল পৌনে ১০টায় ফেরি চলাচল শুরু হয়। দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানিয়েছেন, দৌলতদিয়া ঘাটে ছয়টি ফেরি আটকা পড়েছিল।
আর সকাল ১০টা পর্যন্ত ঘাটে পার হওয়ার অপেক্ষায় ছিল দুই শতাধিক যানবাহন। এদিকে পদ্মার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে সকাল সাড়ে ৬টা থেকে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছেন শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক আবদুল আলীম।

No comments:

Post a Comment