Saturday, December 31, 2016

অনেকটা পথ বাকি, আরো শক্তিশালী হয়ে ফিরব : মাশরাফি

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটিতেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। আজ তৃতীয় ওয়ানডেতে ৮ উইকেটে জয় পায় নিউজিল্যান্ড।
এর ফলে আড়াই বছর পর হোয়াইটওয়াশ হলো মাশরাফিরা। সর্বশেষ ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। আজ ম্যাচ শেষে মাশরাফি বলেন, 'আমাদের অনেক সুযোগ ছিলো, কিন্তু সবাই দলবদ্ধ হয়ে জ্বলে উঠতে পারিনি।' তিনি আরো বলেন, 'পাঁচ বছর পর আমরা এখানে খেলতে এসেছি। মানিয়ে নেয়াটা কঠিন, তবে হ্যাঁ, আমরা উন্নতি করছি। এখনো সফরের অনেকটা পথ বাকি। আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে আসব।' আগামী ৩ জানুয়ারি থেকে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে। এরপর ১২ জানুয়ারি থেকে শুরু হবে দুই ম্যাচরে টেস্ট সিরিজ।
সূত্র : ক্রিকইনফো

No comments:

Post a Comment