Thursday, December 15, 2016

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যহাতির আক্রমণে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার শীলখালি ইউনিয়নের সাপেরডারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সৈয়দ আলম (৬৩) ও মো. আলমগীর(৩০)।
এদের বাড়ি একই এলাকায় বলে জানান শীলখালি ইউনিয়নের চেয়ারম্যান নূর হোসেন। তিনি জানান, রাতে ওই দুইজন ক্ষেতে ধান পাহারা দিচ্ছিলেন। বৃহস্পতিবার ভোরে হঠাৎ বন্যহাতির পাল তাদের ক্ষেতের ধান খেতে আসে। এসময় তাড়াতে গিয়ে তারা বন্যহাতির আক্রমণের শিকার হন।। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। পেকুয়া থানার ওসি মুস্তাফিজুর রহমান ভূইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment