নারায়ণগঞ্জ
সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত
প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। রাত সাড়ে ১১টায় তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী
ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তিনি বিএনপি মনোনীত এডভোকেট সাখাওয়াত
হোসেন খানকে ৮৯৫৬৭ ভোটে পরাজিত করেছেন। আইভী নৌকা প্রতীকে পেয়েছেন ১৭৫৬১১
ভোট। সাখাওয়াত পেয়েছেন ৯৬০৪৪ভোট।
এদিকে জয়ের খবরে আইভী তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এ বিজয় নারায়ণগঞ্জবাসীর। নির্বাচনের বিজয়কে তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন। এডভোকেট সাখাওয়াত রাতে তার প্রতিক্রিয়ায় বলেন, ‘নির্বাচনে সুক্ষ কারচুপির শঙ্কা উড়িয়ে দেয়া যায় না’। আইভীর জয়ে শহরের রাস্তায় রাস্তায় উল্লাস করছেন তার সমর্থকরা।
এদিকে দিনভর শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ভোটের পরিবেশ নিয়ে প্রার্থী ও নির্বাচন কমিশন সন্তোষ প্রকাশ করেছেন। কোথাও বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে ভোট পরবর্তী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ২৪শে ডিসেম্বর পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় সব ধরণের মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।

>>>মানবজমিন

No comments:
Post a Comment