বিচারব্যবস্থায়
মামলাজট নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, মামলাজট ও
বিচারের দীর্ঘসূত্রতা জনগণের ন্যায়বিচার প্রাপ্তীর ক্ষেত্রে অন্তরায়।
সুতরাং আমাদের অবশ্যই মামলা জটের দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে হবে।
রোববার সুপ্রিমকোর্ট মিলনায়তনে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন- ২০১৬ এর
দ্বিতীয় দিনের কর্মঅধিবেশন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বিচারিক কাজে
অপ্রয়োজনীয় সময়দানের সংস্কৃতি পরিহার করার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি
বলেন, নিম্ন আদালতে ২৭ লাখ মামলার জট বয়ে বেড়াচ্ছি আমরা।
মামলার এই বোঝা
আদালত ব্যবস্থাপনাকে গতিহীন করছে। প্রধান বিচারপতি বলেন, মামলার দীঘসূতায়
মানুষ নিরুৎসাহিত হতে পারে। এতে আইনের শাসনের প্রতি জনগণের আস্থা শিথিল হতে
পারে। সমাজে অসহিষ্ণুতা ও সংঘাতের প্রসার ঘটতে পারে। তিনি বলেন, জেলা
জজদের অনেকেই নিজ কর্মস্থলে ছেড়ে ঢাকায় দৃশ্যমান হন। তারা বৃহস্পতিবার
দুপুরে ঢাকায় আসেন আর রোববার দুপুরে কর্মস্থলে ফিরে যান। এমনটি গ্রহণযোগ্য
নয়। তিনি বলেন, জেলা জজ নিজে সঠিক সময়ে আদালতে আসবেন। পুরো বিচারিক সময়
বিচার কাজে নিয়োজিত থাকবেন। দ্বিতীয় কর্ম অধিবেশনে আপিল বিভাগের জ্যেষ্ঠ
বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মোহাম্মদ ঈমান আলী উপস্থিত
আছেন।

No comments:
Post a Comment