Wednesday, December 21, 2016

বান্দরবানে লামা উপজেলার চাম্বি মফিজ বাজার বেদখল হয়ে যাচ্ছে

মোঃ সেলিম উদ্দিন, লামা প্রতিনিধি: বান্দরবান জেলার ১নং বাজার হিসাবে আজিজনগরের ঐতিহ্যবাহী দীর্ঘদিনের পুরাতন  বাজার চাম্বি মফিজ বাজার এখন দখলের মুখে। আজিজনগরে ৮/৯ হাজার লোকের বসবাস। যারা প্রতিনিয়ত এ বাজারের সওদা করে। তাছাড়াও এ বাজারের সাথে পাশের ইউনিয়ন চুনতি ও হারবাং ইউনিয়নের বৃহত্তর জনসাধারণ জড়িত। এত বড় বাজারের অবস্থা এখন  খুবই শোচনীয়। বাজারের রাস্তা গুলো দেখলে বুঝা যায় বাজারটি কতটা অবহেলায় রয়েছে। বাজারের ব্যবসায়ীবৃন্দের জন্য দুই পাশে দুইটি করে চারটি  টয়লেট থাকলেও ব্যবহারের কোন পরিবেশ নেই। কোন নিয়ম কানুন না মেনে বাজারের যত্রতত্র প্রসাব পায়খানা আর ময়লা আর্বজনা ফেলছে। বিশুদ্ধ পানির জন্য দুই পাশে দুইটি করে চারটি টিউবওয়েল রয়েছে যার মধ্যে দুইটি অচল হয়ে গেছে। ফলে ব্যবসায়ীবৃন্দের নিজের আর্থিক সহযোগীতায় টিউবওয়েল বসিয়ে পানির চাহিদা পূরণ করছে। অনেক ব্যবসায়ী তাদের দোকানের সামনে  ফুটপাত দখল করে বিভিন্ন অস্থায়ী দোকান তৈরি করে দৈনিক ভাড়া হাতিয়ে নিচ্ছে। যার ফলে রাস্তায় যানযটের সৃষ্টি হয় এবং মানুষ চলাচলের বিঘ্ন ঘটে। বাজারের স্থায়ী ব্যবসায়ীগণ অভিযোগ করেন বাজারের জন্য নির্দিষ্ট স্থান থাকার পরও কিছু অসাধু ব্যক্তি বাজারকে ধ্বংস করার জন্য নির্দিষ্ট স্থানে বেচা কেনা না করে তারা গজালিয়া সড়ক ও ভাইয়া সুপার মার্কেটের সামনে অস্থায়ী দোকান তৈরি করে  ব্যবসা করছে। এর ফলে বাজারের ভিতরের থাকা ব্যবসায়ীদের ব্যবসার  মারাতœক ক্ষতির শিকার হচ্ছে। সূত্রে জানা যায় বাজার চৌধরী বাজারে না এসে বাজারের খোজ খবর না নিয়ে শুধু প্লট বিক্রিতে মেতে থাকেন। তার নামে বেনামে চাম্বি মফিজ বাজারে অনেক গুলো প্লট ছিল, কিন্তু তা বিক্রি করে দেন। বর্তমানে তার নামে বাজার ফান্ডের ০.২০(বিশ শতক)জমি আছে। সূত্রে আরো জানা যায়, চাম্বি মফিজ বাজারের পুকুর প্রতি বছর ইজারা দেওয়া হয়, এলাকার অনেকেই তা ইজারা নেওয়ার জন্য ইচ্ছা পোষন করলে পুকুর সংস্কার করা হবে মর্মে তা ইজারা দেওয়া হবে না বলে  জানায় বাজার ফার্ন্ড কর্তৃপক্ষ। আবুল হাসেম বদম নামে এক অসাধু ব্যক্তি পুকুরে মাছ চাষ ও পুকুরের পাড়ে অবৈধভাবে মুরগির ফার্ম তৈরি করে মাসিক ভাড়া হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে আবুল হাসেম বদন জানান, দুই বছরের জন্য বাজারের পুকুর আমি বাজার চৌধুরী থেকে নিয়েছি। কিন্তু বাজার চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন , বদন নামে কাউকে বাজার পুকুর দেওয়া হয়নি। পুকুরের সংষ্কার কাজ সম্পূর্ণ করে পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে ইজারা দেওয়া হবে। ইজারা বিহীন থাকার ফলে সরকার বছরে লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে বাজারে পর্যাপ্ত নালা না থাকার কারণে হেডম্যান পাড়ার দূষিত পানি বাজারে প্রবেশ করে বাজারের পরিবেশ  দূষিত করছে। সরেজমিনে দেখা যায় যে কিছু ব্যক্তি তাদের সুবিধার জন্য নালা ভরাট করে দোকান নির্মাণ করছে ফলে বৃষ্টির পানি চলাচল করতে না পেরে রাস্তা উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে রাস্তাঘাট ভেঙ্গে যাচ্ছে। এমনকি চাম্বি মফিজ বাজারের স্মৃতি ফলকটি পর্যন্ত বিলিন হয়ে গেছে। এমনতাবস্থায় অত্র বাজারের  সকল নালা, কালর্ভাট, টিউবওয়েল, রাস্তা ,টয়লেট পুনঃনির্মাণ না করলে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত আজিজ নগর চাম্বি মফিজ বাজার ধ্বংস হয়ে যাবে।

No comments:

Post a Comment