প্রাথমিক
শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেটসহ (জেএসসি) চারটি
পরীক্ষার ফল আজ প্রকাশ হচ্ছে। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার
হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেয়ার মাধ্যমে ফল প্রকাশের প্রক্রিয়া শুরু
হবে। দুপুরে আলাদা সংবাদ সম্মেলন করে দুই মন্ত্রী ফল প্রকাশের ঘোষণা দেবেন।
৫৬ লক্ষাধিক শিক্ষার্থী এবার এই চার পরীক্ষা দিয়েছে। অপর দুটি পরীক্ষা
হচ্ছে,
ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)। এর
মধ্যে পিইসি এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করবে প্রাথমিক ও
গণশিক্ষা মন্ত্রণালয়। আর জেএসসি ও জেডিসির ফল প্রকাশ করবে শিক্ষা
মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনটি হবে বেলা ১২টায়। আর
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ব্রিফিং হবে দুপুর ১টায়। প্রাথমিক শিক্ষা
সমাপনীতে এবার পরীক্ষার্থী ছিল ২৯ লাখ ৩৪ হাজার ১১৮ জন। আর ইবতেদায়ি
শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৬৭৩ জন। অপরদিকে জেএসসিতে ২০ লাখ ৩৮
হাজার ৩০৩ জন পরীক্ষা দেয়। আর জেডিসিতে ৩ লাখ ৭৪ হাজার ৪৭২ পরীক্ষার্থী
ছিল। গত ১ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত জেএসসি ও জেডিসির পরীক্ষা নেয়া হয়। আর
গত ২০ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী
পরীক্ষা।

No comments:
Post a Comment