Monday, December 26, 2016

বড়দিনে বারাক ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা শনিবার হোয়াইট হাউস থেকে তাদের বড়দিনের শেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। যে অভিন্ন মূল্যবোধ সব ধর্মের আমেরিকানকে ঐক্যবদ্ধ করেছে শুভেচ্ছা বার্তায়, তা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তারা। খবর এএফপির। মিশেল ওবামা বলেন, ‘যে মূল্যবোধে তাড়িত হয়ে আমরা আমাদের ভাই ও বোনের রক্ষক হই, সে একই আচরণ করা উচিত অন্যদের সঙ্গে এবং অন্যদেরও উচিত আমাদের একইভাবে দেখা।’
ওবামা বলেন, ‘এসব মূল্যবোধ শুধু আমার পরিবারের খ্রিস্টধর্মে বিশ্বাসীদেরই নয়, বরং ইহুদি আমেরিকান, মুসলিম আমেরিকান, অবিশ্বাসী ও সব মতের আমেরিকানকেই পথ চলতে সাহায্য করে।’ ওবামা বলেন, পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশের কাছ থেকে তিনি যখন দায়িত্ব নেন যুক্তরাষ্ট্র এখন তার চেয়েও বেশি শক্তিশালী। তিনি আরও বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দা সফলভাবে মোকাবেলা করেছি। আমরা বেকারত্বের হার সর্বনিন্মে নামিয়ে এনেছি। বিদায়ী প্রেসিডেন্ট বলেন, বিশ্বের দরবারে যুক্তরাষ্ট্রকে আমরা আরও সম্মানিত করেছি।

No comments:

Post a Comment