Wednesday, December 21, 2016

মেক্সিকোয় আতশবাজির বাজারে বিস্ফোরণে নিহত ২৬

মেক্সিকোতে একটি আতশবাজির বাজারে বিস্ফোরণে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে দেশটির রাজধানী মেক্সিকো সিটি থেকে ৩২ কিমি উত্তরে 'সান পাবলিতো' নামে আতশবাজির মার্কেটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বিবিসির। মেক্সিকো ফেডারেল পুলিশ এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চাচ্ছেন। ঘটনাস্থলে রেড ক্রসের ২৫টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। উল্লেখ, ২০০৫ সালেও এই একই মার্কেটে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল।

No comments:

Post a Comment