কয়েক
দিন পরই তিনি ‘সাবেক’ হয়ে যাবেন। তা সত্ত্বেও বারাক ওবামার নামে
বর্ণমবিদ্বেষমূলক কটূক্তি। আর সেই কটূক্তি করলেন ডোনান্ড ট্রাম্পের এক
বন্ধু। ছাড় পেলেন না ওবামার স্ত্রী মিশেলও। বিতর্কিত মন্তব্য করার ব্যাপারে
বরাবরই বিশেষ ‘সুনাম’ আছে ট্রাম্পের বন্ধু কার্ল পালাডিনহোর। পেশায়
ব্যবসায়ী।
নতুন বছরে তিনি কী চান, এরকম এক প্রশ্নের জবাবে তিনি বলে বসেন,
‘সামনের বছরেই যেন ওবামার ম্যাড কাও রোগ হয়। আর তাতেই যেন তার মৃত্যু
হয়।’ আর মিসেস ওবামা? মার্কিন ফার্স্ট লেডি সম্পর্কে তার মন্তব্য,
‘মিশেলকে পাঠানো হোক আফ্রিকায়। সেখানে একটি গুহায় একটি গোরিলার সঙ্গে সে
নিশ্চিন্তে থাকতে পারে।’ পালাডিনহোর এই মন্তব্য সামনে আসার পর বিরূপ
প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এমন ‘কুরুচিকর রসিকতা’য় তিনি ট্রাম্পকেই
অস্বস্তিতে ফেললেন, এমনটাই মনে করছেন অনেকে।

No comments:
Post a Comment