Monday, December 19, 2016

টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও দু’জন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত  মোরশেদুল আলমের (৩০)  বাড়ি গাইবান্ধা জেলার উড়িয়া গ্রামে।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, সকালে উত্তরবঙ্গগামী একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক মোরশেদুল মারা যান। এসময় আরও দুই যাত্রী আহত হন।

No comments:

Post a Comment