রংপুরে
আওয়ামী লীগ নেতা কর্তৃক পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএমকে মারধরের ঘটনায় রংপুরে
অনির্দিষ্টকালের রেল ধর্মঘট শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে রংপুর রেল
সুপারিনটেনডেন্টের কক্ষে এ ঘটনা ঘটে। জানা যায়, আজ শনিবার রংপুর রেলওয়ে
স্টেশন পরিদর্শনে যান পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম মিহির কুমার গুহ।
তার
আগমনের খবর পেয়ে সেখানে ঢাকা-রংপুর একটি আন্তঃনগর ট্রেনের দাবি নিয়ে হাজির
হন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও তার
অনুসারিরা। এ সময় মিহির কুমার এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে
যোগাযোগের পরামর্শ দিলে তার কাছে মন্ত্রীর ফোন নাম্বার চান তুষার। কিন্তু
তিনি তা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে গালে চর মারেন তুষার। এ সময় তার
সাঙ্গপাঙ্গরাও উপস্থিত রেলকর্মকর্তাদের মারধর করেন এবং চেয়ার-টেবিল ভাংচুর
করেন। এ ঘটনার প্রতিবাদে রংপুর অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক
দিয়েছেন রেলওয়ে এমপ্লয়ীরা।রংপুর রেলওয়ের সুপারিনটেনডেন্ট আব্দুল জব্বার
ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত
তাদের এ ধর্মঘট চলবে। এ ঘটনার প্রতিবাদে স্টেশনে বিক্ষোভ করেছে রেলওয়ের
কর্মকর্তা-কর্মচারীরা। এ রিপোর্ট লেখার সময় বেলা ৩টার দিকে একটি ট্রেন
স্টেশনে আটক রয়েছে।

No comments:
Post a Comment