Thursday, December 8, 2016

বেগুন চাষে লাভবান কৃষক

শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামে ব্রহ্মপুত্র নদের জেগে উঠা চরে আগাম গোল বেগুন চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা।
বেগুনের ভালো দাম পাওয়ায় কৃষকরা খুশি। অন্যদিকে এ সময়ে কৃষি শ্রমিকদের তেমন কাজ না থাকায় আগাম বেগুন চাষ হওয়ার কারণে কাজ পাওয়ায় কৃষি শ্রমিকরাও খুশি। প্রতিদিন গড়ে ডাকপাড়া চর থেকে উৎপাদিত বেগুন নিয়ে ১৫/১৬টি ট্রাক রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। সরেজমিন শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের ব্রহ্মপুত্র নদের চরে গিয়ে দেখা যায়, এই চরের বেগুন ক্ষেত পরিচর্যা ও উৎপাদিত বেগুন তোলা এবং বাছাই করে বেগুন ট্রাকে ভরে দেয়াসহ নানা কাজে কৃষি শ্রমিকরা ব্যস্ত সময় পাড় করছেন।

No comments:

Post a Comment