Wednesday, December 7, 2016

৪০ বাংলাদেশি যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন রাতে by দীন ইসলাম

রাতে ৪০ বাংলাদেশি যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন। রাত ১০ টায় চার্টার্ড বিমান যোগে এসব বাংলাদেশিদের প্রত্যাবাসনের কথা রয়েছে। তাদের নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা দিতে গত ৫ ই ডিসেম্বর পুলিশের বিশেষ শাখার এডিশনাল আইজিকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১ লা ডিসেম্বর চিঠির মাধ্যমে ৪০ বাংলাদেশি নাগরকিকে ফেরত পাঠানোর বিষয়ে বিস্তারিত পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ৪০ জন বাংলাদেশি নাগরিককে ৭ ডিসেম্বর রাত ১০ টায় চার্টার্ড ফ্লাইটযোগে বাংলাদেশে প্রত্যাবাসন করবে। বাংলাদেশি নাগরিকের সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষা করে তাদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৪০ জন বাংলাদেশি নাগরিকের সঙ্গে ১৩ জন মার্কিন সরকারি কর্মকর্তা বাংলাদেশে আসবেন। এসব বাংলাদেশিদের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে একই দিনে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তাই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরত আসা ৪০ জন বাংলাদেশি নাগরিক এবং ১৩ জন মার্কিন সরকারি কর্মকর্তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য অনুরোধ করা হল। এর ভিত্তিতেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এসবিকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে কয়েক দফা অবৈধ বাংলাদেশিদের তালিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওই সব বাংলাদেশিদের ঠিকানা অনুযায়ি যাচাই বাছাই চলছে।
>>>মানবজমিন

No comments:

Post a Comment