Wednesday, December 28, 2016

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বেসরকারী খাতে চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে – স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব  মোঃ সিরাজুল ইসলাম গত ২৬ ডিসেম্বর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউট ও শামসুন্নাহার খান নার্সিং কলেজের নবনির্মিত ও সম্প্রসারিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এই উপলক্ষে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন এর সভাপতিত্বে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ সিরাজুল ইসলাম বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। সরকারের পাশাপাশি বেসরকারী পর্যায়ে এই হাসপাতাল জনসাধারণের স্বাস্থ্য সেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম দেখে খুবই সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে ৮৫০ শয্যা বিশিষ্ট (১৩ তলা) নির্মাণাধীন নতুন হাসপাতাল ভবনের নির্মাণ কাজের অগ্রগতিতে তিনি খুবই সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বেসরকারী পর্যায়ে এই হাসপাতাল বাংলাদেশে একটি মডেল হিসেবে কাজ করবে। এই হাসপাতালের উন্নয়নে যারা নিবেদিত ভাবে কাজ করছেন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এটি একটি সামাজিক আন্দোলন। জনগণের সম্পৃক্ততায় এই বিশাল প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে।
তিনি আরো বলেন, চিকিৎসা সেবায় ডাক্তারদের পাশাপাশি নার্সদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার নার্সিং পেশাকে অত্যন্ত সম্মান প্রদান করছেন এবং তাদেরকে ২য় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা প্রদান করেছেন।  কারণ, সরকার মনে করেন নার্সিং সেবার উন্নয়ন ছ্ড়া চিকিৎসা সেবার উন্নয়ন সম্ভব নয়। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জন্য সরকারের পক্ষ থেকে তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভব সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভাতে আরো বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী ডাঃ আঞ্জুমান আরা ইসলাম, ভাইস প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন, ডাঃ এম মাহফুজুর রহমান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আলাউদ্দিন মজুমদার, বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা) নুরুল আলম, সিভিল সার্জন চট্টগ্রাম ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী, কার্যনির্বাহী কমিটির ট্রেজারার ডাঃ মোঃ আরিফুল আমীন, চমাশিহা মেডিকেল কলেজ গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল করিম আজাদ, চমাশিহা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যানির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ লায়ন মোঃ সানাউল্লাহ,  মোঃ জাহিদুল হাসান,  মোঃ হারুন ইউসুফ,  খায়েজ আহমেদ ভূঁইয়া, পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাঃ অসীম কুমার বড়ুয়া, নার্সিং প্রিন্সিপাল মিসেস ঝিনু রানী দাশ প্রমুখ।
অনুষ্ঠানে হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনষ্টিটিউটের শিক্ষক/শিক্ষিকা, ডাক্তার, নার্স, কর্মকর্তা ও ছাত্র/ছাত্রীগণ অংশ গ্রহণ করেন।

No comments:

Post a Comment