গ্রিসের
রাশিয়ান দূতাবাসের কনস্যুল বিভাগের প্রধানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাজধানী এথেন্সে নিজ বাসভবন থেকে তার মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে
গ্রিসের পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে হত্যা তদন্ত শুরু করেছে পুলিশ।
দ্য
ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, ৫৪ বছর বয়সী সিনিয়র রুশ কূটনীতিক আদ্রে
মালানিনকে সোমবার বাথরুমে মৃত অবস্থায় দেখতে পান দূতাবাসের আরেক কর্মী।
পুলিশ জানায়, প্রথমে দেখে মনে হয়েছে স্বাভাবিক কারণেই হয়তো মারা গেছেন
তিনি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
মালানিনের মৃত্যুর কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা
করছে কর্তৃপক্ষ। অবশ্য শীর্ষস্থানীয় রুশ কূটনীতিবিদের ঘরে কারও ঢোকার আলামত
পাওয়া যায়নি। তার সহকর্মীরা বলেন, মালানিন সকালে কাজে আসেননি বা টেলিফোন
করেও কোনো জবাব পাওয়া যায়নি।

No comments:
Post a Comment