Tuesday, January 24, 2017

পঞ্চগড়ে সড়ক কেড়ে নিল মা-ছেলের প্রাণ

পঞ্চগড় সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন বাবা। সোমবার রাত ১১টার দিকে পঞ্চগড়- তেঁতুলিয়া মহাসড়কের সাড়ে নয় মাইল নামক এলাকায়  এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- মা জয়ন্তী রানী (২৮) ও তার শিশু সন্তান নারায়ণ (দেড় বছর)।তাদের বাড়ি বোদা উপজেলার বেংহারী পুটিমারী এলাকায়। গুরুতর আহত স্বামী শীতেন্দ্র নাথকে (৪৫) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চগড় সদর থানার ওসি মোমিনুল ইসলাম  জানান, রাতে মোটরসাইকেলে তারা তেতুলিয়া থেকে পঞ্চগড়ে ফিরছিলেন। পরে পথে সাড়ে নয় মাইল নামক এলাকায় তাদের পড়ে থাকতে দেখা যায়। রাতেই বিষয়টি দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ আহত স্বামীকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। নিহতদের লাশও ওই হাসপাতালেই আছে। তবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলে পঞ্চগড় আসার সময় বাংলাবান্ধাগামী কোনো ট্রাক তাদের চাপা দিতে পারে। এ ব্যাপারে সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান ওসি।

No comments:

Post a Comment