Monday, January 16, 2017

দূর্ণীতি প্রমানিত হওয়ার সাথে সাথেই গ্রেপ্তার করা হবে ‘দুদক’ কমিশনার-ড. নাছির উদ্দিন আহমদ


দূর্ণীতি প্রমানিত হওয়ার সাথে সাথেই গ্রেপ্তার করা হবে ‘দুদক’ কমিশনার-ড. নাছির উদ্দিন আহমদ

এম রমজান আলী মহেশখালী ঃ
সরকারী সেবা ও সুবিধাদি প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভুত সমস্যাদি শ্রবন ও নিস্পত্তি স্বচ্ছতা ও জবাবদিহিতামুলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলার লক্ষে গনশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কমিশনার দুর্ণীতিদমন কমিশন বাংলাদেশ ড. নাছির উদ্দিন আহমেদ। ১৫ জানুয়ারী সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্ণীতি দমন কমিশন ও উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটি মহেশখালী’র আয়োজনে, উপজেলা প্রশাসনের সহযোগীতায় ইউএনও’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন দুর্ণীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্রগ্রাম-২ উপপরিচালক সৈয়দ আহমদ, দুর্ণীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্রগ্রাম-২ উপসহকারী পরিচালক মোহাম্মদ সফিউল্যা, দুদক কর্মকর্তা মনিরুজ্জমান, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক আলী হোসেন, এডিসি আনোয়ারুল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা  উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটি মহেশখালী সভাপতি ডাঃ নুরুল আমিন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটি মহেশখালী সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ফিরোজ খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন। ‘দুদক’র গ্রেপ্তারের ভয়ে পালিয়ে রয়েছেন মহেশখালী’র প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল আলম শাকিব তার বিরোদ্ধে করা দুদকের ৮ মামলা রয়েছে।

No comments:

Post a Comment