শেষ
টি ২০-তে ২৭ রানের হারে সিরিজে হোয়াইটওয়াশ লজ্জা পেয়েছে বাংলাদেশ। ম্যাচে
পরাজয় ছাপিয়ে আলোচনায় এসেছে অধিনায়ক মাশরাফির এবং ইমরুল কায়েসের চোট। তবে
ম্যাচ শেষে মাশরাফি নিজে জানিয়েছেন, চোট কতটা গুরুতর, তা স্ক্যান করার পর
বোঝা যাবে। ম্যাচের নিউজিল্যান্ড ইনিংসের ১৭তম ওভার করতে এসে হাতে চোট পান
মাশরাফি।
এ ওভারের প্রথম বলে সীমানায় উইলিয়ামসনের সহজ ক্যাচ ছেড়ে দেন তামিম
ইকবাল। পরের বলে কোরি অ্যান্ডারসনের স্ট্রেইট ব্যাটে খেলা একটি বল বাঁচাতে
চেষ্টা করে হাতে বেশ চোট পান মাশরাফি। নিশ্চিত চার বাঁচাতে পারলেও আহত হয়ে
মাঠ ছড়েন তিনি। পরে মোসাদ্দেক তার ওভারটি শেষ করেন। এর আগে ১১তম ওভারে
মাশরাফির বলে ওঠা একটি ক্যাচ সীমানায় ধরতে গিয়ে বাউন্ডারি লাইনের বাইরে
গিয়ে বিজ্ঞাপনের বিল বোর্ডের ওপর পড়েন দলের অন্যতম ওপেনার ইমরুল কায়েস। এতে
ক্যাচ মিসের সঙ্গে সঙ্গে আহত হয়ে তিনিও মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত তার
পরিবর্তে ওপেনিং করতে তামিম ইকবালের সঙ্গে মাঠে নামেন সৌম্য সরকার।

No comments:
Post a Comment