নাটোরের
লালপুরে দুর্বৃত্তদের গুলিতে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। নিহতের নাম
মোশারফ হোসেন (৪০)। তিনি লালপুর উপজেলার মহরকয়া ডিগ্রী কলেজের বাংলা
বিভাগের প্রভাষক। বৃহস্পতিবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার বাদলিপাড়ার
তিনখুটি সীমান্ত মোড় এলাকার বাঘা-লালপুর সড়কে এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলের
পাশেই ছিল বেরিলাবাড়ি গ্রামের পুলিশ ফাঁড়ি। জানা যায়, কলেজ শিক্ষক মোশারফ
বেলা সাড়ে ১২টার দিকে কলেজ থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিল। তিনি উপজেলার
সীমান্ত তিনখুটি মোড় এলাকার লালপুর উপজেলার বাদলিপাড়া নামকস্থানে
বেরিলাবাড়ি পুলিশ ফাঁড়ির কাছে পৌঁছালে ৪/৫ জন দুর্বৃত্ত তার পথ রোধ করে।
এসময় দুর্বৃত্তরা তার মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে ওই
শিক্ষকের ধস্তাধস্তি হয়।
এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে পর পর কয়েকটি গুলি
করে ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা
উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহরকয়া ডিগ্রী কলেজের রাষ্ট্র বিজ্ঞান
বিভাগের প্রভাষক টুটুল বিষষটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মোশারফ
হোসেন বাঘা উপজেলার পীরগাছা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বাঘা থানার অফিসার
ইনচার্জ আলী মাহমুদ বলেন, ঘটনাস্থল আমার এলাকায় না। ব্যক্তি আমার এলাকার।
তবে ঘটনাটি জানার চেষ্টা করা হচ্ছে। তবে লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)
আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

No comments:
Post a Comment