Tuesday, January 17, 2017

চীনকে ঠেকাতে ইন্দোনেশিয়ার সাথে জাপানের জোট!‍

চীনকে ঠেকাতে সামরিকক্ষেত্রে একজোট হচ্ছে জাপান-ইন্দোনেশিয়া। সম্প্রতি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেন জাপান এবং ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তারা। সেখানে সামরিক সহযোগিতা বিশেষ করে সাগরে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন তারা। রাজনৈতিকমহলের মত, বিতর্কিত অঞ্চল নিয়ে চীনের সঙ্গে বিরাজমান বিরোধের মোকাবেলায় এই পদক্ষেপ নেয়া হচ্ছে। ইন্দোনেশিয়া সফরে থাকা জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, জাপান এবং ইন্দোনেশিয়া তাদের মধ্যে সাগরে নিরাপত্তা এবং সামরিক সহযোগিতা জোরদার করবে।
তিনি আরো বলেন, সাগরে নিরাপত্তার বিষয়ে ইন্দোনেশিয়াকে সক্রিয় সহযোগিতা যোগাবে জাপান। এছাড়া, ইন্দো-চীনের দূরবর্তী দ্বীপপুঞ্জের উন্নয়নেও সক্রিয় সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। পাশাপাশি সাগরে সহযোগিতার বিষয়কে জাপান এবং ইন্দোনেশিয়া সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বলে জানান তিনি। এই সব ক্ষেত্রে দেশ দু’টির মধ্যে গভীর সহযোগিতার নিয়ে আলোচনার জন্য চলতি বছরই দেশ দু’টির প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করবেন বলেও জানান তিনি। সাগর সীমান্ত নিয়ে চিনের সঙ্গে বিরোধে জড়িয়ে রয়েছে জাপান এবং ইন্দোনেশিয়া। পূর্ব চিন সাগরে জনবসতিহীন দু’টি দ্বীপ নিয়ে চিনের সঙ্গে বিরোধ চলছে জাপানের। অন্যদিকে নাতুনা দ্বীপপুঞ্জে চীনের বর্ধিত দাবির বিরোধিতা করছে জার্কাতা।

No comments:

Post a Comment