Thursday, January 5, 2017

‘মধু হই হই বিষ খাওয়াইলা’

‘মধু হই হই বিষ খাওয়াইলা’- জনপ্রিয় এই গানের কলি যেন সত্যিই রূপ ধারণ করেছে মধু বিক্রেতার এই মধুভর্তি বোতলে। কুড়িয়ে পাওয়া বিভিন্ন ব্র্যান্ডের মদের নোংরা বোতলে এক শ্রেণীর অসাধু ভেজাল মধু বিক্রেতা মধুতে চিনির সিরা মিশিয়ে ভেজাল মধু তৈরি করে বিক্রি করে আর্থিক ফায়দা লুটে নিচ্ছে। ভেজালের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা। যদিও হেকিমি শাস্ত্রমতে, সর্বরোগের সেরা দাওয়াই হল মধু। আর এক ফোঁটা খাঁটি মধু পেতে ক্রেতারা টাকার কৃপণতা করতে চান না। কিন্তু খাঁটি মধু এখন কতটা খাঁটি তা বিক্রেতার মধুভর্তি বোতলই প্রমাণ করে। ছবিটি বুধবার দুপুরে আখাউড়া পৌরশহরের সড়কবাজার থেকে তুলেছেন যুগান্তর প্রতিনিধি মহিউদ্দিন মিশু

No comments:

Post a Comment