ঢাকার
ধোলাইখাল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা ও ভাতিজা নিহত
হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে ধোলাইখাল চিশতিয়া কমিউনিটি সেন্টারের
সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাচা আলমগীর হোসেন (৪০) ইসলমাপুরে
কাপড়ের ব্যবসায়ী ও তার ভাতিজা আব্দুর রহিম (১০)। সে গেণ্ডারিয়া এলাকার একটি
স্কুলের পঞ্চম শ্রেণিতে ছাত্র।
তাদের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। ঢাকা
মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, রাতে ব্যবসায়ী আলমগীর
দোকান বন্ধ করে ভাতিজাকে নিয়ে মোটরসাইকেলে সূত্রাপুরের নিজ বাসায় ফিরছিলেন।
পথে চিশতিয়া কমিউনিটি সেন্টারের সামনের রাস্তায় ট্রাকটি তাদের মোটরসাইকেলে
ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

No comments:
Post a Comment