বিএনপির
সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে তিন
দিনের বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল।
আজ বৃহস্পতিবার বিকেলে সংগঠনের সভাপতি সাইফুল আলম নীরব এই প্রতিবেদককে
জানান,
আমাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে তিন দিনের কর্মসূচী ঘোষণা করেছি। কর্মসূচীর
মধ্যে আগামীকাল শুক্রবার সারা দেশের থানায় থানায়, শনিবার সারা দেশের জেলায়
জেলায় এবং রোববার ঢাকা মহানগরী এবং সারা দেশের বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল
পালিত হবে।

No comments:
Post a Comment