রাজধানীর
ভাটারা থানার শাহজাদপুরে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। রোববার
রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- শহিদুল (৬৫), তার স্ত্রী নাদিয়া
(৫৫), তাদের দুই ছেলে জিহাদ (৩২)ও মোরশেদ (২৬)। গুরুতর অবস্থায় তাদের
উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা
হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, নাদিরার শরীরের
প্রায় ৮৫ শতাংশ ও জিহাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা
জানিয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান, খিলবাড়ি টেক
স্কুল রোড এলাকার চারতলা একটি ভবনের দোতলার ওই ফ্লাটে মশার কয়েল থেকে আগুন
লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

No comments:
Post a Comment