Saturday, January 14, 2017

বাদ পড়লেন কস্তা

বর্তমান চ্যাম্পিয়ন লিস্টার সিটির বিপক্ষে শনিবারের প্রিমিয়ার লীগের ম্যাচে টেবিলের শীর্ষে থাকা চেলসির মূল একাদশ থেকে বাদ পড়েছেন তারকা স্ট্রাইকার দিয়েগো কস্তা। আর এর ফলে ব্লুজদের হয়ে কস্তার ভবিষ্যত শঙ্কার মুখে পড়লো বলেই অভিমত বিশেষজ্ঞদের। ২৮ বছর বয়সী স্প্যানিশ এই স্ট্রাইকার এবারের মৌসুমে ১৯ ম্যাচে ১৪ গোল করেছেন। পুরো সপ্তাহ অনুশীলনে না থাকা কস্তা নিজেও অবশ্য ফিটনেস সমস্যায় ভুগছেন। তারপরেও তার বিশ্বাস সব কিছুকে পিছনে ফেলে তিনি ঠিকই দলে ফিরবেন। যদিও বেশ কিছুদিন ধরেই চাইনিজ একটি ক্লাবে ৩০ মিলিয়ন পাউন্ডের (৩৪ মিলিয়ন ইউরো, ৩৬.৫ মার্কিন ডলার) বিনিময়ে এক বছরের জন্য কস্তার ক্লাব ছাড়ার একটি জোড় গুজব শোনা যাচ্ছে। তবে কস্তা প্রসঙ্গে ক্লাব ম্যানেজার এন্টোনিও কন্টে অবশ্য ইতিবাচক মনোভাবই পোষণ করেছেন, ‘আমি তার জন্য খুশী। কারণ ফুটবলের প্রতি তার অগাধ ভালবাসা আছে। প্রতিটি ম্যাচেই সে সেটা প্রমাণ করার চেস্টা করে।
একইসাথে দলকে সহযোগিতা করার জন্য সব করে। দিয়েগো যে অসাধারণ একজন স্ট্রাইকার এতে কোন সন্দেহ নেই। সে ফুটবলটাকে বেশ উপভোগ করে। অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ২০১৪ সালে ৩২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে পাঁচ বছরের চুক্তিতে কস্তা চেলসিতে যোগ দিয়েছিলেন। বর্তমানে তার চুক্তির আড়াই বছর সম্পন্ন হয়েছে। চেলসি মালিক রোমান আব্রামোভিচ তাকে না ছাড়ার ব্যপারে এখনো আত্মবিশ্বাসী। তবে কস্তা চলতি মৌসুমের শেষে ক্লাব ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে ইঙ্গিত রয়েছে। যদিও তিনি জানিয়েছেন চেলসির সাথে কোন সমস্যা নয় বরং পারিবারিক কারণেই তিনি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। একইসাথে চেলসি ছাড়লে আবারো অ্যাথলেটিকোতে ফিরে আসারও একটা গুজব রয়েছে। চলতি মাসের শুরুতে কস্তা বলেছিলেন, আমি ক্লাব ছাড়তে চাই, তবে সেটা অবশ্যই চেলসির কারণে নয়। এই একটি বিষয় আমি পারিবারিক কারণে পরিবর্তন করতে চাই। কিন্তু এমনও হতে পারে সেটা করছি না, এখানে আমি সময়টা দারুণ উপভোগ করছি। কস্তার গোলেই চেলসি প্রিমিয়ার লীগে টানা ১৩ ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছে। শনিবার তার অনুপস্থিতিতে দলে আসতে পারেন বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ড।

No comments:

Post a Comment