মৌলভীবাজারে
পুলিশ ও ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে এক ইয়াবা ব্যবসায়ী নিহত ও ৪
পুলিশ আহত। জানা গেছে গতবুধবার রাত ১২টার দিকে ইয়াবা ব্যবসায়ী রুয়েল আহমদ
(২৮)-কে গ্রেফতার করতে গিয়ে শহরের বেরীরপার এলাকায় যমুনা পেট্রোল পাম্পের
কাছে ইয়াবা ব্যবসায়িদের সাথে সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় ইয়াবা ব্যবসায়ীদের
অতর্কিত হামলায় ৪ পুলিশ আহত হন।
গুলিবিদ্ধ হয়ে ইয়াবা ব্যবসায়ী রুয়েল আহমদ
(২৮)নিহত হন। মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম নজরল
ইসলাম জানান ‘শহরের ইয়াবা ব্যবসায়ী রুয়েল আহমদকে ধরতে গেলে সংঘবদ্ধ চক্র
চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে গুরুত্বর আহত হন মৌলভীবাজার মডেল
থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালিক, পুলিশ সদস্য বজলুল করিম,
সালাউদ্দিন ও ফখরুল ইসলাম। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আব্দুল মালিককে
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশসুত্রে জানা
যায় অভিযান চলাকালে আহত অবস্থায় ইয়াবা ব্যবসায়ী গুলিবিদ্ধ রুয়েলকে গ্রেফতার
করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত
ঘোষণা করেন।’

No comments:
Post a Comment