Monday, January 2, 2017

ইংল্যান্ডে প্রবীণ মুসলিমের উপর হামলা

ইংল্যান্ডর ডার্বিতে হামলার শিকার হলেন মধ্য বয়সী এক মুসলিম। তার নাম শহিদ ইকবাল। তিনি পেশায় ড্রাইভার। প্রতিদিনের মতো ওই দিনও গাড়িতে যাত্রী উঠান তিনি। তাদের গন্তব্যে পৌঁছানোর পরই হামলার শিকার হন ৫০ বছর বয়সী ওই ব্যক্তি। গাড়িতে উঠেছিলেন এক নারী ও তার সঙ্গী। দম্পতি গাড়ি থেকে নামার পর শহিদ ইকবাল ন্যায্য ভাড়া চাইলে তারা দিতে অস্বীকার করে। এক পর্যায়ে তিনি পুলিশ ডাকার হুমকি দিলে ওই দম্পতি তাকে মারতে শুরু করেন। ইকবালের ভাষ্য, আমি গাড়ি থেকে বের হলেই ওই নারী ও তার সঙ্গীটি আমাকে মারতে শুরু করেন। আমি তাকে বলতে থাকে, আপনি ন্যায্য ভাড়া পরিশোধ করে চলে যান।
কিন্তু ওই নারী আমার কথা শুনে হাসতে থাকেন এবং এক পর্যায়ে আমার মোবাইল ফোন কেড়ে নেন। তারপর আমাকে মারতে থাকেন। তিনি আরো বলেন, এরপর আমি সরে যেতে চাইলে ওই নারীর সাথে থাকা পুরুষটি আমাকে লাথি মারতে শুরু করেন। ঘটনার সময় আশেপাশে অনেকে থাকলেও কেউ মধ্য বয়সী ইকবালকে সাহার্য্য করতে এগিয়ে আসেন না। উল্টো তারা মজা পেয়ে হাসতে থাকেন। এবং কেউ কেউ পুরো ঘটনাটি ভিডিও করেন। এ ঘটনার পর চাকরি ছাড়তে চাইছেন ইকবাল। তার পরিবার আতঙ্কে আছেন, হয়ত আবার হামলা হতে পারে তার ওপর।
 সূত্র : দুনিয়া নিউজ

No comments:

Post a Comment