নিষিদ্ধ
ড্রাগ নেয়াটাই তার জীবনের সবথেকে বড় ভুল। স্বীকার করে নিলেন দিয়েগো
ম্যারাডোনা। শুধু তাই নয়, এখনো তিনি বেঁচে আছেন, এটা ভেবে নিজেই অবাক হয়ে
যান ফুটবল কিংবদন্তি। একসময়ে এতটাই মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, জীবনসংশয় দেখা
দিয়েছিল ম্যারাডোনার। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ড্রাগ নেয়া শুরু করি
যখন আমার বয়স ২৪ বছর।
তখন আমি বার্সিলোনায়। এটাই আমার জীবনের সবথেকে বড়
ভুল।’ এখানেই না থেমে ম্যারাডোনার সংযোজন, ‘যখন কোমায় চলে গিয়েছিলাম,
আমার মেয়ে প্রার্থনা করেছিল যেন বেঁচে ফিরি। মহিলা, টাকা নাকি ড্রাগ, কোনটা
বড় সমস্যা? আমি বলব ড্রাগ, যা মানুষকে খুন করে। আজ যে আমি কথা বলছি, সেটা
ভাবলেই অবাক লাগে। যদি ক্রমাগত ড্রাগ নিতাম, কোনো সন্দেহ নেই, মরেই যেতাম।
গত তেরো বছর ধরে আর ওই পথে পা মাড়াইনি। এখন বেশ ভালো আছি।’

No comments:
Post a Comment