মার্কিন
প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন অভিবাসন নীতি নিয়ে সারা বিশ্বে এখন সমালোচনার
ঝড় বইছে। আমেরিকা ছাড়াও ব্রিটেনের বেশ কয়েকটি শহরে হাজার হাজার
বিক্ষোভকারী ট্রাম্প-বিরোধী বিক্ষোভ দেখিয়েছেন। এরকম প্রেক্ষাপটে রেওয়াজ
ভেঙ্গে একটি বিবৃতি দিয়েছেন সদ্য-সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
রেওয়াজ অনুযায়ী কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট তার উত্তরসূরিদের
কর্মকাণ্ড নিয়ে কখনো মন্তব্য করেন না।
মি. ওবামা অবশ্য হোয়াইট হাউজ ত্যাগ
করার আগে বলেছিলেন, তিনি যদি মনে করেন মি. ট্রাম্প আমেরিকানদের মূল
মূল্যবোধের উপর হুমকি হিসেবে আবির্ভূত হয়েছেন, তাহলে হয়তো তিনি এটা নিয়ে
কথা বলবেন। তার মুখপাত্র কেভিন লুইস বলেছেন, সাবেক নেতা প্রেসিডেন্ট
ট্রাম্পের অভিবাসন বিষয়ক নীতির সাথে একমত পোষণ করেন না।

No comments:
Post a Comment