Saturday, January 7, 2017

সিরাজগঞ্জে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়া  উপজেলায় মালবাহী ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। উল্লাপাড়া রেলস্টেশন মাস্টার সামসুল আলম জানান, চুয়াডাঙ্গার দর্শনা থেকে ওই মালবাহী ট্রেনটি আসে।
রাত ৩টার দিকে লাইন পরিবর্তনের সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিন ও দুইটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারের কাজ করছে। কাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান ওই স্টেশন মাস্টার।

No comments:

Post a Comment