Tuesday, January 24, 2017

সুয়ারেজকে সুয়ারেজের অভিনন্দন!

বার্সেলোনার হয়ে প্রথম গোল করায় জুনিয়র সুয়ারেজকে শুভেচ্ছা জানিয়েছেন সিনিয়র সুয়ারেজ। মরোববার এইবারের মাঠে সার্জিও বুস্টকেটসের বদলি হিসেবে খেলতে নেমেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার ডেনিস সুয়ারেজ। নেমেই বার্সেলোনার জার্সি গায়ে নিজের প্রথম গোলটি করে বসেন তিনি।
এরপর জুনিয়র সুয়ারেজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উরগুয়ের অন্যতম স্ট্রাইকার লুইস সুয়ারেজ। শুধু ড্রেসিংরুমে নয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দু'জনের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে সেখানেও ডেনিসকে অভিনন্দন জানান লুইস। টুইট বার্তায় বাসার সিনিয়র সুয়ারেজ লেখেন, 'বার্সেলোনার হয়ে প্রথম গোল করায় তোমাকে অভিনন্দন ডেনিস সুয়ারেজ। আশা করি এমন আরও অনেক গোল করবে তুমি।' রোববার রাতের ওই ম্যাচে এইবারকে ৪-০ গোলে হারায় বার্সা। ম্যাচের প্রথম গোলটি করেন ডেনিশ সুয়ারেজ।

No comments:

Post a Comment