Saturday, January 28, 2017

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফজাল হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার হালতিবিলে বোরো ধানের জমিতে সেচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। মৃত কৃষক নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামের আব্দুর রহমানের ছেলে। নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক কৃষ্ণ সরকার জানান, সকালে আফজাল হোসেন জমিতে সেচ দিতে বিদ্যুৎ চালিত পাম্প চালাতে যায়। এসময় অসাবধানতা বসত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
পরে মাঠে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই কৃষ্ণ সরকার।

No comments:

Post a Comment