Saturday, January 21, 2017

ইজতেমায় এক মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শুক্রবার রাতে এক মুসল্লি ইন্তেকাল করেছেন। তার নাম জয়নাল আবেদীন (৭০)।
তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ডোমারকান্দার উত্তর সালুয়া গ্রামের মৃত সৈয়দ আলী মুন্সির ছেলে। জানা গেছে, রাতে তিনি ইজতেমা ময়দানে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

No comments:

Post a Comment