Tuesday, January 17, 2017

তুরস্কে নাইটক্লাবে হামলার প্রধান সন্দেহভাজনসহ আটক ৫

তুরস্কের ইস্তাম্বুলের নাইটক্লাবে হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন আবদুল কাদির মাশারিপভো (৩৪) সহ ৫ জনকে আটক করা হয়েছে। ইস্তাম্বুলের ইসেনইউয়ার্ট থেকে তাদের আটক করা হয়। আবদুলকাদির মাশারিপভো উজবেকিস্তানের নাগরিক। পুলিশ বলছে, আবদুল কাদির নামে ওই ব্যক্তিকে তার চার বছর বয়সী ছেলের সঙ্গে পায় তারা।
সে কিরগিজ এক বন্ধুর বাড়িতে ছিল। পুলিশ তার কিরগিজ বন্ধু ও আরো তিন নারীকে আটক করেছে। প্রসঙ্গত, ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে রেইনা ক্লাব নামের নাইটক্লাবে হামলায় ৩৯জন নিহত ও ৭০ জন আহত হয়। পরে ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে।

No comments:

Post a Comment