Wednesday, January 25, 2017

ময়মনসিংহে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

ময়মনসিংহে তিন দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭’ সফল করতে সকল মহলের সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহবান জানান। তিনি জানান,
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘একসেস টু ইনফরমেশন’ (এটুআই) প্রোগ্রামের সহায়তায় জেলা প্রশাসনের উদ্যোগে জিমনেশিয়াম ও জিমনেসিয়াম প্রাঙ্গনে তিন দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭’ আয়োজন করা হয়েছে। এতে চারটি বিষয়ভিত্তিক প্যাভিলিয়ানের মাধ্যমে নাগরিক সেবা প্রদানের কার্যক্রমসমূহ উপস্থাপন করা হবে। এ উপলক্ষে ২৬ জানুয়ারি সকালে টাউনহল থেকে বণার্ঢ্য র‌্যালী বের হবে। মেলার উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। দ্বিতীয় দিন সেমিনার, উপস্থিত বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাপনী দিনে বির্তক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় সংসদের বিরোধীদলীয় সংসদ নেতা বেগম রওশন এরশাদ এমপি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

No comments:

Post a Comment