Wednesday, January 25, 2017

বর্তমান কমিটিকে অনাস্থা : নতুন কমিটি ঘোষণার দাবি

অবিলম্বে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন বর্তমান কমিটির সহসভাপতি, যুগ্ম সম্পাদক, সম্পাদক সহ অন্যানরা। এমনকি মেয়াদোত্তীর্ণ ছাত্রদলের বর্তমান কমিটির অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে একাট্টা সবাই। তারা এই কমিটির প্রতি অনাস্থা জানিয়েছেন। শিগগিরই তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সংশ্লিষ্টদের কাছে নতুন কমিটি গঠনের দাবি জানাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আজ বুধ্বার সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তারা নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় ছাত্রদলের কার্যালয়ে অবস্থানকালে এই সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন কমিটির দাবিতে এরআগেই ছাত্রদলের কার্যালয়ে তালা লাগানোর ঘটনা ঘটেছে। অবস্থানকালে ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও বিএনপির নির্বাহী সদস্য মামুনুর রশিদ মামুন, সহসভাপতি আলমগীর হাসান সোহান, নাজমুল হাসান, আবু আতিক আল হাসান মিন্টু, জহিরুল ইসলাম বিপ্লব, আব্দুল ওয়াহাব, আবুল হাসান, জয়দেব জয়, আসাদুজ্জামান আসাদ, গোলামা মোস্তফা, মির্জা ইয়াসিন, সৈয়দ মাহমুদ সহ তিনশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ছাত্রদলের কয়েকজন সিনিয়র নেতা দুপুরে অবস্থান শেষে এই প্রতিবেদককে জানান, বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গতবছরের অক্টোবরে। কিন্তু এই কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক অনিয়ম করে বিভিন্ন শাখায় ও কলেজ শাখাগুলোতে ঢাউস কমিটি দিয়ে যাচ্ছেন। শুধু তাই নয় সভাপতি, সাধারণ সম্পাদক দুজনেই বিএনপির কেন্দ্রীয় কমিটিতে নির্বাহী সদস্য হয়েছেন। এরপরও তারা ছাত্রদলে নেতৃত্ব দিয়েই যাচ্ছেন। তাই ছাত্রদলের অন্যান্য পদধারী নেতাকর্মীরা নতুন কমিটি গঠনের জন্য সিদ্ধান্ত নিয়েছেন।

No comments:

Post a Comment