Sunday, January 8, 2017

নীলফামারীতে জামায়াত নেতাসহ গ্রেফতার ১৩

নাশকতা সৃস্টির অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের জামায়াতের সভাপতি ও উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য জোবেদ আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি পুটিমারী সাতপাই গ্রামের মৃত নাছির উদ্দিনের পুত্র।
শনিবার রাত আটটার দিকে উপজেলা শহরের একটি ফার্নিচারের দোকান হতে পুলিশ তাকে গ্রেফতার করে। এছাড়া উপজেলার ৬টি উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ আদালতের ওয়ারেন্টভুক্ত ১২জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকাল ১১টায় জামায়াত নেতা জোবেদ আলীসহ অন্যদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

No comments:

Post a Comment