ব্রিটিশ
শ্রমিক দলের নেতা জেরেমি কোরবিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্পের ব্রিটেনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। যতদিন পর্যন্ত
মুসলমান বিরোধী ভিসা নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ততদিন পর্যন্ত মার্কিন
প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পিত ব্রিটেন সফর আটকে দেয়া উচিত বলে জানান
তিনি। ব্রিটেনের আইটিভিকে দেয়া এক সাক্ষাৎকার রোববার এ মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে পরিষ্কার ভাষায় ব্রিটিশ
প্রধানমন্ত্রী থেরেসা মে’র প্রতিবাদ জানানো উচিত। ব্রিটিশ বিরোধী দলের
নেতা কোরবিন বলেন,
ডোনাল্ড ট্রাম্পকে ব্রিটেন স্বাগত জানানো উচিত নয়।
মুসলমান বিরোধী লজ্জাজনক নিষেধাজ্ঞার মাধ্যমে ব্রিটেনের সাথে বিরাজমান
অভিন্ন মূল্যবোধকে আঘাত করেছেন ট্রাম্প। পাশাপাশি শরণার্থী এবং নারী
অধিকারের ওপরও ট্রাম্প হামলা করেছেন বলে জানান তিনি। শনিবারে ওয়াশিংটন
সফরকালে থেরেসা মে বলেছেন, ব্রিটেন সফরের রানি দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণ
গ্রহণ করেছেন ট্রাম্প। চলতি বছরের শেষ দিকে এ সফরে ব্রিটেনে আসবেন তিনি।
কোরবিন বলেন, ট্রাম্প ব্রিটেন সফর করলে তা পুরোপুরিই ভুল হবে। ট্রাম্প
মুসলমান বিরোধী নিষেধাজ্ঞা আরোপ করায় গোটা ব্রিটেন খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছে
বলেও জানান তিনি। সূত্র : ওয়েবসাইট

No comments:
Post a Comment