Saturday, January 7, 2017

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে উভয় ঘাটে নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও পণ্যবোঝাই ট্রাকসহ ৬ শতাধিক যানবাহন। পাটুরিয়া নৌ পুলিশে ইনচার্জ সামসুল আলম ও বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, পদ্মা নদী অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে নৌপথের দিক ফেরি চালকদের দৃষ্টির বাইরে চলে গেলে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এসময় ১৫টি ফেরি পাটুরিয়া ঘাটে এবং ২টি ফেরি দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহন বোঝাই করে নোঙর করে থাকতে বাধ্য হয়। এদিকে উভয় ঘাটে নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়ে আছে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও পণ্যবোঝাই ট্রাকসহ ৬ শতাধিক যানবাহন। ফলে পাটুরিয়া -দৌলতদিয়া ঘাটে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। শীতের মধ্যে ঘাটে আটকে পড়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কুয়াশা কেটে গেলে পুনঃরায় ফেরি চলাচল শুরু হবে বলে বিআইডব্লিউটিসি,র আরিচা অফিস সূত্রে জানা গেছে।

No comments:

Post a Comment