ঢাকাই
ছবির তরুণ প্রজন্মের জনপ্রিয় নায়ক সাইমন সাদিক। প্রতিনিয়ত নতুন ছবিতে
অভিনয় করে যাচ্ছেন তিনি। হাতে রয়েছে একাধিক ছবির কাজ। এ ছাড়াও বর্তমানে
হাফডজন ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে তার। নতুন বছরে তার ক্যারিয়ার পরিকল্পনা
ও কাজের ব্যস্ততা নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি
*নতুন বছরের কী পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন?
**বর্তমানে একটি পরিকল্পনা নিয়ে সামনের পথ চলি। আর সেটি হল চলচ্চিত্র। নতুন বছরের বিগত বছরের ধারাবাহিকতায় আরও ভালো কিছু ছবিতে অভিনয় করার পরিকল্পনা রয়েছে। যে ছবিগুলো দর্শকদের হৃদয়ে দাগ কেটে থাকবে। এ ছাড়াও নিজের ফিট রাখার নতুন কিছু কৌশল বাস্তবায়নেরও পরিকল্পনা রয়েছে।
*এ বছর নায়ক সাইমন বা ব্যক্তি সাইমনের মাঝে কী কী পরিবর্তন দেখা যাবে?
**আসলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় সবার। অন্যথায় সময় ব্যক্তিকে পেছনে ফেলে সামনে চলে যায়। তাই সময়ের চাহিদায় অভিনেতা সাইমনকে বেশ কিছু ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে। ফ্যাশনেও আসবে পরিবর্তন। যেটা সিনেমায় দেখতে পাবেন দর্শকরা। আর ব্যক্তি সাইমনের মাঝে কী পরিবর্তন দেখা যাবে সেটা এখনই বলতে পারছি না।
*আগামী মাসেই তো আপনার অভিনীত ‘মায়াবিনী’ ছবিটি মুক্তি পাচ্ছে?
**হ্যাঁ, আগামী ফেব্রুয়ারি তিন তারিখে আমার অভিনীত ও আকাশ আচার্যের ‘মায়াবিনী’ ছবি মুক্তি পাবে। এ ছবিতে ভিন্ন এক চরিত্রে দেখা যাবে আমাকে। আগে কখনই এ ধরনের চরিত্রে দেখা যায়নি আমাকে। এতে আমার বিপরীতে রয়েছেন আইরিন। ভাবতে ভালোই লাগছে বছরের শুরুটাই ব্যতিক্রমী অভিনয় দিয়ে যাত্রা শুরু হচ্ছে। ‘মায়াবিনী’ ছবিটিই হতে পারে নতুন বছরের টার্নিং পয়েন্ট।
*এর বাইরে চলতি বছর আর কী কী ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে?
**এ বছর প্রায় হাফডজন ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে শামীমুল ইসলাম শামীমের ‘গোলাপ তলির কাজল’ মুস্তাফিজুর রহমান মানিকের ‘পাপী’ আলী আজাদের ‘ষোল আনা প্রেম’, ‘খাস জমিন’। এ ছাড়াও ‘শিরোনামে তুমি’সহ বেশ কয়েকটি ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে যেগুলোর শুটিং শেষ হলে চলতি বছরই মুক্তি পাবে বলে আশা করা যায়।

No comments:
Post a Comment