Saturday, January 21, 2017

রাজশাহীতে ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা

রাজশাহী মহানগরীতে ঘুমের ওষুধ খেয়ে ইলিয়াস হোসেন ওরফে রাজ (৫০) নামে এক ব্যবসায়ী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগরীর বোয়ালিয়া থানার এসআই মতিউর রহমান জানান, ইলিয়াস হোসেনের বাড়ি চট্টগ্রামে। প্রায় আড়াই বছর আগে তিনি ব্যবসার উদ্দেশ্যে রাজশাহী এসেছেন।
শহরের বাটার মোড় এলাকার একটি বাসায় ভাড়া থাকেন তিনি। শুক্রবার রাতে ওই বাসার ম্যানেজার তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় স্থানীয়রা তাকে দেখে মৃত ভেবে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দেখে ইলিয়াস তখনও বেঁচে আছেন। এরপর তাকে হাসপাতালে পাঠানো হয়। এসআই মতিউর আরও জানান, ইলিয়াস হোসেনের কক্ষে ঘুমের ওষুধের খোসা পাওয়া গেছে। তবে কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

No comments:

Post a Comment