ইরাকি
নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে নেয়া ভুল ভ্রমণ নিষেধাজ্ঞা
পর্যালোচনা করতে সোমবার বাগদাদ ওয়াশিংটনের প্রতি আহবান জানিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরাক, ইরান, সিরিয়া, সুদান, সোমালিয়া,
লিবিয়া ও ইয়েমেনের নাগরিকদের কমপক্ষে ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে
নিষেধাজ্ঞা জারি করে দেয়া নির্বাহী আদেশের প্রতিক্রিয়ায় বাগদাদ এ আহ্বান
জানিয়েছে।
ট্রাম্প ‘উগ্র ইসলামি জঙ্গিবাদের’ হাত থেকে আমেরিকাকে নিরাপদ
রাখার চেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেন। পররাষ্ট্র মন্ত্রী ইব্রাহিম
আল-জাফরি তার ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে মার্কিন রাষ্ট্রদূত ডগলাস
সিলিমানকে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রে ইরাকি নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞার
সিদ্ধান্ত প্রত্যাখান করছি এবং এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবান জানাচ্ছি।
জাফরি আরো বলেন, ‘আমরা বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে ভালো সম্পর্ক গড়ার দৃঢ়
অঙ্গীকার ব্যক্ত করছি।’ যুক্তরাষ্ট্রের এই ভুল সিদ্ধান্ত পর্যালোচনা করতে
ওয়াশিংটনের প্রতি আহবান জানিয়ে ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি
বিবৃতি জারি করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার
দেশ ইরাকের বিরুদ্ধে এ সিদ্ধান্ত খুবই দুঃখজনক।

No comments:
Post a Comment