Sunday, January 1, 2017

থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

রাজধানীর লালবাগে থার্টি ফার্স্ট নাইটের উৎসবে অতিরিক্ত মদ পানে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম ওয়াহেদুল মুরাদ (৩৪)। তার বাবার নাম গোলাম শরীফ। তারা লালবাগ ভাট মসজিদ এলাকায় থাকেন। মুরাদের ভাই শাহেদ জানায়, শনিবার রাতে লালবাগ ভাট মসজিদ এলাকায় থার্টি ফার্স্টের উৎসবে বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদ পান করে তার ভাই।
এরপর খুবই অসুস্থ অবস্থায় বাসায় ফেরে সে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ভোর ৫টার দিকে সেখানে মুরাদের মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানায়, অতিরিক্ত মদপানে ওয়াহেল মুরাদ নামে এক যুবক অসুস্থ হলে পরিবারের সদস্যরা তাকে ঢামেকে ভর্তির পর তার মৃত্যু হয়। ময়না তদন্তেরর জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

No comments:

Post a Comment