চীনের
মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের ডেংফেং নগরীতে বুধবার সন্ধ্যায় একটি কয়লা খনি
ধসে পড়েছে। এতে অন্তত ৫ জনের প্রাণহানি এবং সাত জন আটকা পড়েছে। খবর বার্তা
সংস্থা সিনহুয়ার। স্থানীয় নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে,
বুধবার রাত ৯ টায় ডেংফেং ভিত্তিক জিংগিউ কোল মাইনিং কো. লি. কয়লাখনিতে একটি
পাইপ লাইনের সম্প্রসারণের কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন
জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment